• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

নান্দাইলে কিশোরগঞ্জ র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার

নান্দাইলে কিশোরগঞ্জ
র‌্যাবের অভিযানে ২৮
কেজি গাঁজা উদ্ধার

# নিজস্ব প্রতিবেদক :-
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা ময়মনসিংহের নান্দাইলে অভিযান চালিয়ে ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকা থেকে নান্দাইলে একটি মাদকের চালান যাচ্ছে বলে র‌্যাবের কাছে খবর আসে। ১৯ জানুয়ারি শুক্রবার গভীর রাতে নান্দাইলের দক্ষিণ জাহাঙ্গীরপুর এলাকায় র‌্যাবের একটি দল অবস্থান নেয়। তখন একটি হাইয়েস মাইক্রোকে চ্যালেঞ্জ করে এর ভেতর এসব গাঁজা পাওয়া যায়। এসময় একই এলাকার আব্দুল জলিলের ছেলে মাদক ব্যবসায়ী মো. বিপুল (৩০) ও নজরুল ইসলামের ছেলে মো. খায়রুলকে (৪০) গ্রেপ্তার করা হয়। এসময় মাইক্রোসহ মাদক বিক্রির ১৩ হাজার টাকা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। এ ঘটনায় নান্দাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *