• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ভৈরবে পাদুকা শিল্পের ই-ডিরেক্টরি উদ্বোধন

# নিজস্ব প্রতিবেদক :-
স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে, প্রবৃদ্ধি আছে আপনার পাশে এ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা শিল্পের ই-ডিরেক্টরি উদ্বোধন করা হয়েছে। আজ ১৮ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে উপজেলা বঙ্গবন্ধু হলে ই-ডিরেক্টরির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব পৌর সভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু। উদ্বোধনের আগে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান ও সভাপতি পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু বক্তব্য রাখেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব পৌর নির্বাহী অফিসার মো. ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয় আইএলইটির প্রভাষক মুক্তার আলম, ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আল আমিন মিয়া, কোষাদক্ষ আশরাফ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আল আমিন মিয়া ও সাধারণ সম্পাদক মো. সবুজ মিয়া। ওয়েবসাইট প্রস্তুতকারী অংশীদার ছিলেন বিটনিক টেকনোলজি। সহযোগিতায় ছিলেন, প্রবৃদ্ধি, ভৈরব পৌরসভা, ভৈরব পাদুকা, সুইজারল্যান্ড ভিত্তিক আর্ন্তজাতিক সংস্থা সুইস কন্টাক্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *