• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ভৈরবে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন দুই ঘাতক গ্রেপ্তার

ঘাতক ভাই স্বপন মিয়া ও চাচা শ্বশুর ইদ্রিছ আলী। পূর্বকণ্ঠ

ভৈরবে ছোট ভাইয়ের
হাতে বড় ভাই খুন
দুই ঘাতক গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবে বাড়ির সীমানার বিরোধে লিলু মিয়া নামে এক ব্যক্তি ছোট ভাই ও তার শ্বশুরবাড়ির লোকদের হাতে খুন হয়েছেন। ঘটনার ৫ ঘণ্টার মধ্যে ঘাতক ভাই স্বপন মিয়া ও তার চাচা শ্বশুর ইদ্রিছ আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম।
ভৈরবের গজারিয়া নামাপাড়া এলাকায় আজ ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির সীমানার বিরোধ মিমাংশায় সালিশ চলাকালে লিলু মিয়াকে ছোট ভাই স্বপন ও তার শ্বশুর বাড়ির লোকজন লাঠি দিয়ে মারপিট করেন। স্বজনরা তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মো. সফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনার ৫ ঘণ্টা পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে স্বপন ও ইদ্রিছ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে স্বজনরা থানায় গেলে হত্যা মামলা রুজু করা হবে বলে ওসি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *