• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

পেঁয়াজের বাজারে নৈরাজ্য দুই বাজারে দাম দুরকম

কিশোরগঞ্জ শহরের বড়বাজারে মাসুদ মিয়ার দেশীয় পেঁয়াজ নামানো হচ্ছে। -পূর্বকণ্ঠ

পেঁয়াজের বাজারে নৈরাজ্য
দুই বাজারে দাম দুরকম

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে পেঁয়াজের বাজারে চলছে নৈরাজ্য। একই শহরের দুই বাজারে দুরকম দাম দেখা গেছে। পুরানথানা বাজারের হাজী আহাম্মদ ডিপার্টমেন্টাল স্টোরে খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় পেঁয়াজের কেজি ২১০ টাকা। আবার কাচারি বাজারের রহিম স্টোর, সূচনা-অঙ্গনা স্টোরসহ বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি। কিন্তু তিনদিন আগেও ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ টাকা কেজি।
এদিকে দেশী পেঁয়াজ আমদানি হতে দেখা গেলেও বড়বাজার আর পুরানথানা বাজারের খুচরা দোকানে নতুন বা পুরনো দেশী পেঁয়াজ দেখা যায়নি। তবে কাচারি বাজারের তিনটি দোকানে দেশী নতুন পেঁয়াজ পাওয়া যাচ্ছে। বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি। পুরনো পেঁয়াজ এখানেও নেই। দেশী রসুন ১৯০ টাকা থেকে বেড়ে হয়েছে ২১০ টাকা কেজি।
১১ ডিসেম্বর সোমবার সকালে শহরের বড় বাজারের পাইকারি এলাকায় গিয়ে দেখা গেছে, ট্রাক আর ভ্যান থেকে মাসুদ মিয়াসহ বিভিন্ন পাইকারি ব্যবসায়ীর দেশী পেঁয়াজ নামানো হচ্ছে। মাসুদ মিয়ার দোকানে খোঁজ নিলে জাননো হয়, এসব পেঁয়াজ পাকুন্দিয়ার তারাকান্দি এলাকা থেকে আনা হয়েছে। এগুলি কৃষকের পেঁয়াজ। দাম বেশি পেয়ে তারা মজুদ থেকে বিক্রি করছেন। তবে দাম জিজ্ঞাসা করলে উত্তর এড়িয়ে গিয়ে জানানো হয়, মাত্র এসেছে, দাম এখনও ধরা হয়নি।
এদিকে শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপন কুমার বর্মণ বলেছেন, এখন নির্দিষ্ট আয়ের মানুষ হিসেবে সংসার চালানোটা দায় হয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পরিমাণ কেনা কমিয়ে দিয়েছেন। আবার বাজারে গিয়ে এখন দামাদামি করতেও লজ্জাবোধ করেন। তিনি জানান, ‘আমি বাজারে গিয়ে খেয়াল করেছি, অনেক ব্যবসায়ী পত্রিকা রাখেন। কিন্তু পত্রিকার অন্যান্য গুরুত্বপূর্ণ পাতা বা খবর পড়েন না। তবে কখন ভারতীয় পণ্য রপ্তানি বন্ধ হয়ে গেল, কখন বেনাপোল স্থল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ হয়ে গেল, এগুলি খুব খেয়াল রাখেন। আর এ ধরনের খবর দেখার সঙ্গে সঙ্গে পণ্যের দাম বাড়িয়ে দেন।’
শহরতলির মুকসেদপুর এলাকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী রফিকুল আলম সেলিমও একই রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, এখন অবসর জীবনে বাজেট হিসাব করে সংসার চালানো দায় হয়ে গেছে। বাজেট ঠিক রাখতে গিয়ে পণ্য কম কিনতে হচ্ছে। ভারত যদি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়ে থাকে, তাহলে আগের আমদানি করা পেঁয়াজ কেন আগের দামে বিক্রি হবে না, প্রশ্ন তাঁর। তিনি মনে করেন, প্রশাসন যদি মাঠে কাজ করে, মূল্য অনুযায়ী স্টক যাচাই করে, তাহলেই বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এ ব্যাপারে জেলা কৃষি বিপনন কর্মকর্তা শিখা বেগমকে প্রশ্ন করলে তিনিও ব্যবসায়ীরা অন্যায়ভাবে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ বিক্রি করছেন বলে জানিয়েছেন। তবে রোববার দুুপুরের পর ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে বিভিন্ন বাজারে গিয়েছিলেন। তখন টের পেয়ে ব্যবসায়ীরা দাম কমিয়ে ১৪০ টাকা কেজি করে ভারতীয় পেঁয়াজ বিক্রি শুরু করেন। ভ্রাম্যমাণ আদালত চলে আসার পর আবার আগের দামেই বিক্রি শুরু হয়ে গেছে। এটাকে তিনি চরম অসততা বলে মন্তব্য করেছেন। তিনি জানান, কোন কোন ব্যবসায়ী শহরের বাইরে পেঁয়াজ মজুদ রেখেছেন বলে শুনেছেন। এ ব্যাপারে খোঁজ নিচ্ছেন বলেও জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *