• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

২৪ কেজি গাঁজাসহ নিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক

২৪ কেজি গাঁজাসহ র‌্যাবের হাতে আটক দুই মাদক ব্যবসায়ী -পূর্বকণ্ঠ

২৪ কেজি গাঁজাসহ নিয়ে
দুই মাদক ব্যবসায়ী আটক

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২৪ কেজি গাঁজা আর মাদক বিক্রির এক লক্ষ ২০ হাজার টাকা নিয়ে দুই মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক হয়েছে। এরা হলো সদর উপজেলার করমলি এলাকার লুৎফর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৫৩) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গুণপুর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. অপু (৩২)। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাব কর্মকর্তা জানান, ১১ ডিসেম্বর সোমবার রাতে র‌্যাবের একটি দল পাকুন্দিয়া উপজেলার মধ্য পাকুন্দিয়া এলাকার নামজুল হোসেনের ভাড়াটিয়া রফিকের ঘর থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। এসময় রফিক ও অপুকে আটক করে মাদক বিক্রির এক লাখ ২০ হাজার টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়। এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *