• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

গণতন্ত্রী পার্টির প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকী পালন

বক্তব্য রাখছেন পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডা. শহীদুল্লাহ সিকদার -পূর্বকণ্ঠ

গণতন্ত্রী পার্টির প্রতিষ্ঠাতা
আলতাফ হোসেনের
মৃত্যুবার্ষিকী পালন

# নিজস্ব প্রতিবেদক :-
গণতন্ত্রী পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবন্ধুর মন্ত্রীসভার সদস্য ভাষা সৈনিক সৈয়দ আলতাফ হোসেনের ৩১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে ১২ নভেম্বর রোববার। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সঞ্চালনায় শুরুতেই আলতাফ হোসেনের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর আলোচনা সভায় আলতাফ হোসেনের কর্মময় রাজনৈতিক জীবনের ওপর বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য শরাফত আলী হীরা, অ্যাডভোকেট সারওয়ার-ই দ্বীন, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ, খায়রুল আলম, অ্যাডভোকেট ফুয়াদ হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ আলতাফ হোসেনের মেয়ে সৈয়দা আফসানা আলতাফ শিল্পী, ফনীন্দ্র সরকার, কমল ঘোষ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *