• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

‘কার্তিকের কলরব’ নামে এনআরবিসি’র জন্মবার্ষিকী

জেলা পরিষদ চেয়ারম্যানকে কেক খাইয়ে দিচ্ছেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী মামুন -পূর্বকণ্ঠ

‘কার্তিকের কলরব’ নামে
এনআরবিসি’র জন্মবার্ষিকী

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ‘কার্তিকের কলরব’ নামকরণে পালিত হলো এনআরবিসি ব্যাংকের তিন বছর পূর্তি অনুষ্ঠান। ব্যাংকটির তিন বছর পূর্তি অনুষ্ঠান ছিল আজ রোববার। দিবসটি কিশোরগঞ্জ শাখা গ্রামবাংলার ঐতিহ্য ধারণ করে পালন করেছে ‘কার্তিকের কলরব’ নাম দিয়ে। অভিজ্ঞতা ও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আমন্ত্রিত অতিথি ও গ্রাহকদের আপ্যায়ন করা হয় কিশোরগঞ্জের ঐহিত্যবাহী বিভিন্ন পিঠা দিয়ে।
আজ বিকালে শহরের ঈশাখাঁ সড়কের শাখায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান। তিনিসহ বিশেষ অতিথি পৌর মেয়র মাহমুদ পারভেজ ও ব্যাংকের পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী মামুন অন্যান্য অতিথিদের নিয়ে কেক কাটেন।
এরপর শাখা ব্যবস্থাপক রকিবুল হাসান সবুজের সঞ্চালনায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মাওলা ও ময়মনসিংহ অঞ্চলের প্রধান মো. হাজ্জাজ বিন মাহফুজ। এছাড়া জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, ব্যাংকের পরিচালক মোহাম্মদ আলী চৌধুরী মামুন, সোনালী ব্যাংকের ডিজিএম, মাধ্যমিক পর্যায়ে এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোকারম হোসেন শোকরানা, এপিপি আবু সাঈদ ইমাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জানানো হয়, ব্যাংকটি প্রতিষ্ঠার তিন বছরের মধ্যেই দেশে ১০৩টি শাখা ও ৩৫০টি উপশাখা স্থাপন করা হয়েছে। আর কিশোরগঞ্জ শাখার আওতায় ময়মনসিংহের নান্দাইল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পর্যন্ত ৪০টি এলাকায় শাখা, উপশাখা ও বুথ স্থাপন করে গ্রাহক সেবা দেয়া হচ্ছে। এসব শাখায় ২৩০ জন স্থানীয় কর্মীকে নিয়োগ দিয়ে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করা হয়েছে।
কিশোরগঞ্জ শাখার ব্যবস্থাপক রকিবুল হাসান সবুজ তার কর্মকৌশল নিয়ে বর্ণনা দিতে গিয়ে জানান, তিনি কিভাবে বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসের সাথে সামঞ্জস্য রেখে অনুষ্ঠানমালা সাজিয়ে থাকেন। এর মধ্যে দিবসগুলোর বয়সের সাথে মিল রেখে সংখ্যাতাত্ত্বিক প্রকাশ ভঙ্গিমাও থাকে। ঈদ উপলক্ষে সমাজের অবহেলিত ও বঞ্চিত শিশু থেকে বিভিন্ন বয়সের মানুষের হাতে নতুন টাকা তুলে দিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্রাহক, বিভিন্ন প্রতিষ্ঠনের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *