• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

নান্দনিক শোভা বর্ধনে আছে দৃষ্টিনন্দন ভাস্কর্য কারখানা

বিভিন্ন প্রাণীর ভাস্কর্য তৈরি করে সজিয়ে রাখা হয়েছে -পূর্বকণ্ঠ

নান্দনিক শোভা বর্ধনে আছে
দৃষ্টিনন্দন ভাস্কর্য কারখানা

# মোস্তফা কামাল :-
মানবসমাজ নান্দনিকতার চর্চা করে আসছে আদিম যুগ থেকে। বিভিন্ন গুহা চিত্র থেকে এর প্রমাণ মেলে। এরপর বছর গড়িয়েছে, শতাব্দী গড়িয়েছে, গড়িয়েছে সহস্রাব্দ। নান্দনিকতার রুচিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। পরিশীলতা এসেছে। উপকরণের ব্যাপ্তী বেড়েছে, বৈচিত্র বেড়েছে। পার্ক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান আর বাসাবাড়িতে দৃষ্টিনন্দন ইন্টেরিয়র সাজসজ্জা আর বাহ্যিক সাজসজ্জার চর্চা পরিলক্ষিত হচ্ছে। এসব সাজসজ্জায় যেমন রঙের ব্যবহার বেড়েছে, বেড়েছে বিভিন্ন পশুপাখিসহ নানা উপকরণের ভাস্কর্যের ব্যবহার।
এ ধরনের ভাস্কর্য তৈরির জন্য বিভিন্ন এলাকায় গড়ে উঠছে কুটির শিল্পের আদলে ছোট ছোট কারখানা। কিশোরগঞ্জেও গড়ে উঠেছে এমনই একটি কারখানা। সদর উপজেলার চৌদ্দশত এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা সড়কের পাশেই রয়েছে ‘সুমাইয়া জিপসাম ও আরসিসি ডিজাইন’ নামে একটি কারখানা। সেখানে কাজ করছেন কুমিল্লা, ভোলাসহ বিভিন্ন এলাকার অন্তত ১২ জন শিল্পী। তারা দিনরাত পরিশ্রম করে সিমেন্ট দিয়ে তৈরি করছেন জিরাফ, হাতি, বাঘ, সিংহ, হরিণ, ক্যাঙ্গারু, ডলফিন, ময়ুর, উটপাখি, বক, ঈগল, দোয়েল, হাঁসসহ বিভিন্ন প্রাণীর ভাস্কর্য। তৈরি করছেন উড়োজাহাজ আর শাপলা ফুলসহ দালানের সৌন্দর্য বর্ধনের বিভিন্ন বাহ্যিক কাঠামো। টাইলসও তৈরি করছেন।
১১ নভেম্বর শনিবার কারখানায় গিয়ে দেখা গেছে, কুমিল্লার তাজুল ইসলাম ও আকবরসহ বেশ কয়েকজন শিল্পী কাজ করছেন। প্রথমে বালু দিয়ে একটি পুরু বেড তৈরি করছেন। এর ওপর জিআই তারের তৈরি বিভিন্ন প্রাণীর নকশার ছাপ দিচ্ছেন। পরে সেখান থেকে কোদাল আর কুনি দিয়ে বালু তুলে নিয়ে সেখানে সিমেন্ট মিশ্রিত উকরণ ঢেলে দিচ্ছেন। এভাবেই তৈরি করছেন বিভিন্ন প্রাণীর কাঠামো। এরপর তাতে রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হবে পূর্ণাঙ্গ অবয়ব। কারখানায় সাজিয়ে রাখা হয়েছে সারি সারি বিভিন্ন প্রাণীর ভাস্কর্য।
কারখানার মালিক সদর উপজেলার দানাপাটুলি এলাকার মেরাজ মিয়া তিন বছর হলো গড়ে তুলেছেন এই কারখানা। তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই এই ব্যবসার সঙ্গে সম্পর্ক ছিল। তাঁর এক ভাই সিলেটে এসব সামগ্রির ব্যবসা করেন। এসব থেকেই তিনি অনুপ্রেরণা পেয়েছেন। তাঁর কারখানায় কুমিল্লা, ভোলাসহ বিভিন্ন জেলার ভাস্কর্য শিল্পীরা কাজ করেন। এদের কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। বিভিন্ন ওস্তাদের কাছ থেকে শিখেছেন।
দেশের বিভিন্ন জেলা থেকে অর্ডার আসে। সেইমত ভাস্কর্যসহ অন্যান্য সামগ্রি তৈরি করে দেন। বিশেষ করে পার্ক, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত বাসাবাড়ির জন্য মালামাল নিয়ে থাকে। তবে সারা বছর বিক্রির পরিমাণ একরকম হয় না। যখন নতুন ইট তৈরি হয়, তখন নতুন প্রতিষ্ঠান আর বাসাবাড়িও তৈরি হয়। তখন মাসে ৮ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার মালামাল বিক্রি হয় বলে মেরাজ মিয়া জানিয়েছেন। দেড় হাজার টাকার একটি ছোট পাখি থেকে ৪০ হাজার টাকা দামের জিরাফ, নানা দামের ভাস্কর্য বিক্রি হয় বলেও তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *