মুক্তিযোদ্ধা সন্তান সংসদের মানববন্ধন -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
ঢাকায় ২৮ অক্টোবর জামায়াত-বিএনপি’র অবরোধকালে মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কিশোরগঞ্জ জেলা শাখা গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তৃতা করেন জেলা শাখার সহসভাপতি মো. সারোয়ার আলম মাসুদ ও সাধারণ সম্পাদক মো. জামিল আনসারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তাগণ এই হত্যাকাণ্ডে জড়িতদের বিশেষ ট্রাইবুনাল গঠন করে দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তাঁরা এ ধরনের ঘটনাকে দেশী-বিদেশী ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। একে প্রতিহত করতে না পারলে দেশ মহাসঙ্কটে নিমজ্জিত হবে বলেও মন্তব্য করেন।