• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা

ইটনা সমিতির সভাপতি গিয়াস মিলকী সংবর্ধিত

ইটনা সমিতির সভাপতি গিয়াস উদ্দিন মিলকীকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে -পূর্বকণ্ঠ

ইটনা সমিতির সভাপতি
গিয়াস মিলকী সংবর্ধিত

# নিজস্ব প্রতিবেদক :-
সম্প্রতি কিশোরগঞ্জস্থ ইটনা সমিতির সভাপতি মনোনীত হয়েছেন গিয়াস উদ্দিন খান মিলকী। তিনি জেলা গণতন্ত্রী পার্টিরও সহ-সভাপতি। ফলে ইটনা সমিতির সভাপতি মনোনীত হওয়ায় তাকে জেলা গণতন্ত্রী পার্টির পক্ষ থেকে দলের জেলা কার্যালয়ে সংবর্ধনা জানানো হয়েছে।
১০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় পার্টির জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী জেলা পাবলিক লাইব্রেরির সাবেক সম্পাদ নাসির উদ্দিন ফারুকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইটনা সমিতির নির্বাচন কমিশনার মাহবুবুল আলম, জেলা গণতন্ত্রী পার্টি সহ-সভাপতি হাবিবুর রহমান মুক্তু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, ইটনা সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ইটনা সমিতির কর্মকর্তা মোল্লা খায়রুল নোমানী প্রমুখ। শেষে গিয়াস উদ্দিন খান মিলকীকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *