• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

কিশোরগঞ্জে স্ত্রীকে কুপিয়ে স্বামীর ফাঁসিতে আত্মহত্যা

স্বামী-স্ত্রী লিটন ঘোষ ও মিতু রাণী ঘোষের পুরনো দিনের ছবি -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে স্ত্রীকে
কুপিয়ে স্বামীর
ফাঁসিতে আত্মহত্যা

# নিজস্ব প্রতিবেদক :-
পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে স্বামী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ শহরের জামিয়া ইমদাদিয়ার উল্টো দিকের শাহী গলিতে। ওই বাসায় গিয়ে জানা গেছে, লিটন ঘোষ (৪০) মঙ্গলবার দুপুরে তাদের ভাড়া বাসায় স্ত্রী মিতু রাণী ঘোষকে কুপিয়ে নিজে ঘুমের বড়ি খেয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। লিটনের ছোট বোন ইতি রাণী ঘোষ এসব কথা জানিয়েছেন।
ইতি জানান, পারিবারিক কলহে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। তবে মিতু রাণী ঘোষকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর লিটনের লাশ পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তাদের দুটি মেয়ে রয়েছে। বড় মেয়ে শুয়োরাণী ঘোষ শহরের উচ্চ বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণীতে, আর ছোট মেয়ে স্বর্ণা রাণী ঘোষ সরযূ বালা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। লিটন শহরের ইসলামিয়া সুপার মার্কেটের সামনে পান-সিগারেট বিক্রি করতেন বলে বোন ইতি জানিয়েছেন।
লিটনের বৃদ্ধা মা আরতি রাণী ঘোষকে আহাজারি করতে দেখা গেছে। বড় মেয়ে মায়ের সঙ্গে ময়মনসিংহে গেছেন। ছোট মেয়েকে বাসায় অনেকটা নির্বাক হয়ে বসে থাকতে দেখা গেছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া জানিয়েছেন, লিটনের লাশ সন্ধ্যার পর উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে স্ত্রী মিতু রাণী ঘোষের চিকিৎসা চলছে বলেও তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *