• সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

হোসেনপুরে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‌্যালি

# উজ্জ্বল কুমার সরকার :-
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আলোচনা সভা ও উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মো. মসিউর রহমান হুমায়ুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, উপজেলা মৎস্য অফিসার সারোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. এহছানুল হক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. হামিম রানা, উপজেলা নির্বাচন অফিসার উত্তম কুমার দাস, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় উদ্যোগ, মাছের নিরাপদ আশ্রয়স্থল গড়ে তোলার পাশাপাশি মৎস্যখাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *