• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

বাজিতপুরে মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির সাড়ে ৫০ কেজি দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় একটি শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরিন হক।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ জিয়াউল হক জুয়েল, জাইকা প্রজেক্টের পরিচালক রোজী পারভীন, সহকারী মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হাই।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক রোকনুজ্জামান, পিরিজপুর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েলকে মৎস্যচাষী/উদ্যোক্তা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *