• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

হোসেনপুরে গরু চুরি মামলায় পৌর কাউন্সিলরসহ ৩ জন গ্রেপ্তার

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে গরু চুরির মামলায় পৌর কাউন্সিলরসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, হোসেনপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও কাইছমা গ্রামের মৃত ছফির উদ্দিনের পুত্র মো. আবুল হোসেন ফারুক (৪৭), উপজেলার মাধখলা গ্রামের শহিদ উদ্দিন ভূইয়ার পুত্র সাইফুল ইসলাম (৪৩) ও চরকাটিহারী গ্রামের ইমান আলীর পুত্র ওমর ফারুক (৩৮)।
পুলিশ জানায়, ২৪ জুলাই সোমবার দুপুরে হোসেনপুর উপজেলাধীন মাধখলা এলাকায় ৩টি গরু বাছুর বিক্রি করার উদ্দেশ্যে বাজারে নিয়ে যাওয়ার পথে প্রথমে সাইফুল ইসলামকে জনতা আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তার স্বীকারোক্তি মোতাবেক সোমবার রাতে এ ঘটনায় জড়িত পৌর কাউন্সিলর আবুল হোসেন ফারুক ও ওমর ফারুকে আটক করে।
জানা যায়, গত ১৯ জুলাই উপজেলার চরহাজীপুর গ্রামের নাজিম উদ্দিনের পুত্র মাসুদ মিয়ার বাড়ি থেকে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ করেন। পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৩ জনকে আটক ও চোরাই ৩টি গরু বাছুর উদ্ধার করে। হোসেনপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সুশান্ত চন্দ্র সরকার জানান, ২৫ জুলাই মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু গরু চুরি ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *