• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

হোসেনপুরে দুর্ঘটনায় ৬ সিএনজি যাত্রী আহত

দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি -পূর্বকণ্ঠ

হোসেনপুরে দুর্ঘটনায়
৬ সিএনজি যাত্রী আহত

# নিজস্ব প্রতিবেদক :-
হোসেনপুরে বালুবাহী ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ৬ সিএনজি যাত্রী আহত হয়েছেন। তাদেরকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু ও এলাকাবাসী জানান, সোমবার রাত ৮টার দিকে হোসেনপুর-খুরশিদমহল সেতুর কাছে এ দুর্ঘটনায় সিএনজিটি দুমড়েমুচড়ে গেছে। ট্রাক্টরটি রাস্তার পাশে পড়ে গেছে। এটি পুলিশের হেফাজতে আছে।
এদিকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জানিয়েছেন, মনোয়ারা বেগম (৩৫) ও সুমাইয়াসহ (২) আহত ৬ জনের মধ্যে ৩ জনকে সদরে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *