• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

তাড়াইল প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

# জোবায়ের হোসেন খান :-
কিশোরগঞ্জের তাড়াইলে প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। কিশোরগঞ্জ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি আশরাফ আলী ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তুষার এ কমিটি অনুমোদন করেন।
১০ এপ্রিল সোমবার বিকাল ৪টায় কিশোরগঞ্জ প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট তাড়াইল প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
সভাপতি মাহবুবুর রহমান রানা (দৈনিক আজকের সংবাদ), সহ-সভাপতি আশরাফুল আলম রুবেল (সাপ্তাহিক নরসুন্দা পাড়ের কথা), সাধারণ সম্পাদক রাজু শিকদার (দৈনিক গণমুক্তি), যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হায়দার খান নিশাদ (দি সিটিজেন টাইমস), সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির উজ্জ্বল (দৈনিক বিজয় বাংলাদেশ), কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম ভূঁইয়া (কালের সংবাদ), দপ্তর সম্পাদক কুসুম পাল (দৈনিক উনসত্তর), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জুয়েল মিয়া (দৈনিক নাগরিক ভাবনা), মহিলা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার আশা (ভাটির হালচাল), সম্মানিত সদস্য উচ্ছাস ভৌমিক (বিডি প্রথম বার্তা), সম্মানিত সদস্য রানা ইসলাম দৈনিক আইন আদালত প্রতিদিন।
নব-নির্বাচিত কমিটির সভাপতি বলেন, গণমাধ্যম সমাজের দর্পন। সমাজের বিভিন্ন অনিয়ম দুর্নীতির পাশাপাশি সরকারের উন্নয়নের চিত্র আমরা তুলে ধরবো। কোন নির্দষ্ট মহলের স্বার্থ অথবা কোন মহলকে হেয় প্রতিপন্য করার উদ্দেশ্যে কোন সংবাদ পরিবেশন করবো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *