বক্তব্য রাখছেন দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরাম সদস্য মাসুদ রেজা -পূর্বকণ্ঠ
# নিজস্ব প্রতিবেদক :-
চলমান রাজনৈতিক সঙ্কট মোকাবেলা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি ও নতুন করে সারের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বাসদ (মার্ক্সবাদী) কিশোরগঞ্জ জেলা শাখা সভা করেছে। বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় হোসেনপুরের গোবিন্দপুর বাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সমন্বয়ক মো. আলাল মিয়া। বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য মাসুদ রেজা। জেলা কমিটির সদস্য এবায়দুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সভায় দলের নেতাকর্মিরা অংশ নেন।