• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

ঈশাখাঁ ভার্সিটি জামায়াত শিবির মুক্ত করার দাবিতে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

ঈশাখাঁ ভার্সিটি জামায়াত
শিবির মুক্ত করার দাবিতে
শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

# নিজস্ব প্রতিবেদক :-
পরীক্ষায় অসদুপায় অবলম্বনে বাধা দেওয়ায় শিক্ষককে শিবির নেতার গুমের হুমকি। সাংগঠনিক তৎপরতা ও স্বাধীনতার ইতিহাস বিকৃতির অভিযোগ। ফলে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে জামায়াত-শিবির উচ্ছেদ ও বহিষ্কার দাবি করেছেন। পরিস্থিতি সামাল দিতে এক শিবির নেতাকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।
অভিযোগ উঠেছে, ভার্সিটির আইন বিভাগের ৫ম সেমিস্টারের ছাত্র রফিকুল ইসলাম এর আগে কিশোরগঞ্জ উত্তর জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি বিশ্ববিদ্যালয়ে গোপনে শিবিরের সদস্য সংগ্রহ করে চলেছেন। সোমবার অনুষ্ঠিত পরীক্ষায় রফিকুল ইসলাম অসদুপায় অবলম্বন করার সময় বাধা দেন আইন বিভাগের শিক্ষক মঞ্জুরুল ইসলাম। এসময় ওই শিক্ষকের সঙ্গে রফিকুল দুর্ব্যবহার করেন এবং গুম করার হুমকি দেন। এছাড়া আইনের প্রভাষক রেজাউল করিমের বিরুদ্ধেও স্বাধীনতার বিকৃত ইতিহাস বলা এবং শিক্ষার্থীদের শিবিরে যুক্ত করার তৎপরতার অভিযোগ উঠেছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির নেতা ছিলেন বলেও অভিযোগ উঠেছে। এসব ঘটনায় আজ (১১ এপ্রিল) মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান কর্মসূচী পালন করেন। তারা ছাত্র রফিকুল ইসলাম ও প্রভাষক রেজাউল করিমের বহিষ্কারের দাবি জানান। আন্দোলনে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান।
আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রফিকুল ইসলামকে পরীক্ষা থেকে বহিষ্কার করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। তদন্ত কমিটির সদস্য ইংরেজী বিভাগের চেয়ারম্যান বদরুল হুদা সোহেল জানান, কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলে রফিকুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পেলে একাডেমিক কাউন্সিল স্থায়ী বহিষ্কারসহ যে কোন কঠোর সিদ্ধান্ত নিতে পারে।
এ ব্যাপারে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রিয় ব্রত পালের মোবাইল ফোনে একাধিকবার রিং করলেও তিনি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *