• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

হাওরবাসী শেষবারের মত যাচ্ছেন বঙ্গভবন সফরে

হাওরবাসী শেষবারের মত
যাচ্ছেন বঙ্গভবন সফরে

# নিজস্ব প্রতিবেদক :-
আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদের মেয়াদকাল। ফলে তাঁর সঙ্গে বঙ্গভবনে গিয়ে শেষ সাক্ষাৎ করার সুযোগটি হাতছাড়া করতে চান না হাওরের বিশিষ্ট ব্যক্তিরা। রাষ্ট্রপতির জন্ম ও বেড়ে ওঠা হাওরে। ফলে তিন হাওর উপজেলা ইটনা, মিঠামইন আর অষ্টগ্রামের লোকজন দল বেঁধে যাচ্ছেন বঙ্গভবনে। তারা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করিয়েছেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা গেছে, ৯ এপ্রিল ইটনার ১৮২ জনের নমুনা পরীক্ষা করানো হয়েছে। সবার রিপোর্টই নেগেটিভ এসেছে। তাদের জন্য বঙ্গভবন গমনের তারিখ নির্ধারিত ছিল ১০ এপ্রিল। আর ১০ এপ্রিল অষ্টগ্রামের ১৬১ জনের নমুনা পরীক্ষা করানো হয়েছে। তাদেরও সবার নমুনা নেগেটিভ হয়েছে। তাদের বঙ্গভবন গমনের তারিখ নির্ধারিত হয়েছে ১১ এপ্রিল। আর ১১ এপ্রিল মিঠামইনের ১৪৬ জনের নমুনা পরীক্ষা করানো হয়েছে। সবার নমুনাই নেগেটিভ হয়েছে। তাদের জন্য বঙ্গভন গমনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ এপ্রিল। রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ের আগে শেষবারের মত সাক্ষাতের জন্য তিন হাওর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ বঙ্গভবনে যাবেন। সেই কারণেই একসঙ্গে এতজনের নমুনা পরীক্ষা করানো হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *