• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

বাজিতপুরে জ্ঞানের আলো ছড়াচ্ছে ‘ফুল-ফারছু’পাঠাগার

# মোহাম্মদ খলিলুর রহমান :-
‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’এ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুরে একে একে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘ফুল-ফারছু’ পাঠাগার প্রতিষ্ঠা করলেন মোহাম্মদ জাকীর হোসেন। জ্ঞানকে আরও বিকশিত করতে প্রতি বছর ফুল-ফারছু পাঠাগারের নিয়মিত পাঠকদের মধ্য থেকে ২৪ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষককে সেরা পাঠককে পুরস্কৃত করা হয়। এই বছর ৮টি পাঠাগারের তিন জন করে ২৪ জন শিক্ষার্থী ও এক জন করে ৮ জন শিক্ষকের হাতে ক্রেস্ট, বই ও সনদপত্র তুলে দেওয়া হয়।
জানা যায়, প্রায় এগারো বছর আগে ব্যক্তিগত উদ্যোগে ৬ শতাধিক বই দিয়ে দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে প্রথম ফুল-ফারছু পাঠাগার প্রতিষ্ঠা করেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকীর হোসেন। এখন ৮টি পাঠাগারে সাড়ে আট হাজার বই রয়েছে।
এ পাঠাগারটি অল্প দিনে বইপ্রেমী মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। জ্ঞানের আলো জন্মভূমি বাজিতপুরের সর্বত্র ছড়িয়ে দিতে বাজিতপুর সরকারি কলেজ, নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুল, আল-জামিয়াতুল আরাবিয়া মিফতাহুল উলুম, মফিজুর রহমান রোকন উচ্চ বিদ্যালয়, ফুল-ফারছু কিন্ডারগার্টেন দিলালপুর, ফুল-ফারছু কিন্ডারগার্টেন ঘোড়াদারা ও মেরাজ মান্নান আলম উচ্চ বিদ্যালয়ে আধুনিক মানের পাঠাগার প্রতিষ্ঠা করেন তিনি।
নানা ও মায়ের নামে পাঠাগার প্রতিষ্ঠার পেছনে রয়েছে এক গল্প। এমনটি জানিয়েছেন ’ফুল-ফারছু’ পাঠাগারের সমন্বয়কারী এম আর রাজিব। তিনি বলেন ’জাকীর স্যারের বাবা ব্যবসার কারণে কলকাতায় অবস্থান করলে নানা ফুল মিয়ার বাড়িতে বড় হন তিনি। মা নানার আদরের মোহাম্মদ জাকীর হোসেন যখন শেরপুর জেলা প্রশাসক। অসুস্থ মা’র অপারেশনের জন্য ৯০ হাজার টাকা ব্যবস্থা করে। এরই মাঝে মা ফারছু বেগম মারা যায়। তিনি সেই টাকা দিয়ে শৈশবের বিদ্যাপীঠে গড়ে তোলেন আধুনিক মানের পাঠাগার। সে থেকে শুরু আজ তার মা ও নানার নামে ৮টি ’ফুল-ফারছু’ পাঠাগার বাজিতপুরে ছড়াচ্ছে জ্ঞানের আলো।’
ফুল-ফারছু পাঠাগারে সরজমিনে গিয়ে দেখা গেছে, একটি আলমারিতে সাজানো রয়েছে বঙ্গবন্ধুর, রবীন্দ্রনাথ, নজরুলসহ অসংখ্য কবি সাহিত্যিকদের জীবনী গ্রন্থ। অন্য একটি আলমারিতে শোভা পাচ্ছে ইতিহাস, মুক্তিযুদ্ধ, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, কবিতা, ভ্রমণকাহিনী, বিজ্ঞানভিত্তিক বই, কম্পিউটার শিক্ষা, খেলাধুলা, রম্য রচনা, সাধারণ জ্ঞানের সারি সারি বই। সে বই গুলো পড়ছে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
বাজিতপুর সরকারি কলেজ ছাত্র মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘ফেসবুক ইন্টারনেটের যুগে ‘ফুল-ফারছু’ পাঠাগার আমাদেরকে সত্যিকারের আলোতে আলোকিত করছে। নজরুল গবেষক জাকীর স্যারের অমায়িক ব্যবহার আমাদেরকে মুগ্ধ করে। গত তিন মাসে ৫০টি বই পড়ে আমি সেরা নিয়মিত পাঠকে পুরস্কৃত হয়।
দিলালপুর আবদুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম জানান, ২০১২ সালে যে স্বপ্ন নিয়ে জাকীর হোসেন স্যার আমাদের স্কুলে ফুল-ফারছু পাঠাগার প্রতিষ্ঠার করেছিলেন তার সুফল আমরা পাচ্ছি। সৃজনশীল পদ্ধতিতে লেখাপড়ায় আউট বইয়ের জ্ঞান খুবই উপকারী। যে ছেলেটি পাঠাগারে ঢুকে বই পড়ে বের হল তার মাঝে আমরা পরিবর্তন দেখি। জাকীর স্যার একজন বই পাগল মানুষ, যখনই বাড়ি আসে আমাদের লাইব্রেরির জন্য বেশ কিছু দুর্লভ নিয়ে আসে। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি আমরাও সে সব বই পড়ে উপকৃত হয়।
ফুল-ফারছু পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন বলেন, ‘বই মানুষের মনকে আলোকিত করে। বই সুন্দর আগামী গড়তে মনে স্পৃহা যোগায়। বই প্রেমিক মানুষ খারাপ কাজ করতে পারে না। দুষ্প্রাপ্য বই স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতের কাছে পৌঁছে দিতে আমার এই উদ্যোগ। আগামী দিনে বাজিতপুরের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ’ফুল-ফারছু’ পাঠাগার করার ইচ্ছে আমার রয়েছে। সে জন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের সহযোগিতা একান্ত কাম্য।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *