• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

হোসেনপুরে মহান বিজয় দিবস উদযাপন

# হেসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-
কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
সকালে কুড়িঘাট স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, হোসেনপুর পৌরসভা, হোসেনপুর থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জাতীয় পার্টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হোসেনপুর প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু। শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *