• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

কিশোরগঞ্জে গণতন্ত্রী পার্টির বিন্নাটি ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন

সম্মেলনে বক্তব্য রাখছেন অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে গণতন্ত্রী পার্টির
বিন্নাটি ইউনিয়ন শাখার
ত্রিবার্ষিক সম্মেলন

# নিজস্ব প্রতিবেদক :-
গণতন্ত্রী পার্টি কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন করেছে। বিন্নাটি ইউপি কার্যালয় সংলগ্ন মাঠে ১৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় ইউনিয়ন শাখার নেতা মো. কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, দলের জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ শিকদার। সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলালের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সভাপতি গিয়াস উদ্দিন খান মিলকি, হাবিবুর রহমান মুক্তু ও অধ্যক্ষ ব্রজেন্দ্র দেবনাথ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আবুল মনসুর লনু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নানক, মারিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মানিক মিয়া, সুধা বিন্দু সরকার প্রমুখ। সম্মেলনে মো. কুতুব উদ্দিনকে সভাপতি, লালন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক ও হযরত আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *