• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

পাকুন্দিয়ায় সাবেক এমপি ড. আলাউদ্দিন আহমেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

# রাজন সরকার:-
কিশোরগঞ্জ-১ (পাকুন্দিয়া-হোসেনপুর) আসনের টানা দুইবারের সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টা, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ এমপি’র রাষ্ট্রীয় মার্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
১৪ ডিসেম্বর বুধবার দুপুর আড়াইটার দিকে নিজ গ্রাম পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানাযায় হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
বুরুদিয়া বাজার জামে মসজিদের খতিব মাওলানা রহমত উল্লাহ নামাজে জানাযায় ইমামতি করেন। পরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে তাঁকে দফন করা হয়।
এর আগে ১৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমপি অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদের মৃত্যু হয়। বুধবার সকাল ১১টার দিকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে তাঁর মৃতদেহ পাকুন্দিয়ায় তাঁর নিজ বাড়িতে পৌঁছায়।
বুরুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, কিশোরগঞ্জের পুলিশ সুপার রাসেল শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মস্তুফা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ আহবায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *