# নিজস্ব প্রতিবেদক :-
জেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আজ ১৪ ডিসেম্বর বুধবার দুপুরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ আফজল, জিপি অ্যাডভোকেট বিজয় শংকর রায়, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, স্পেশাল পিপি অ্যাডভোকেট আতাউর রহমান, সমকাল প্রতিনিধি মোস্তফা কামাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন। ।
সহকারী কমিশনার নাবিলা ফেরদৌসের সঞ্চালনায় আলোচনা সভার বক্তাগণ বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের সকল শহীদসহ শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারা বলেন, বঙ্গবন্ধু গোটা জাতিকে স্বাধীনতার জন্য রাজনৈতিকভাবে প্রস্তুত করেছেন, নেতৃত্ব দিয়েছেন। কিন্তু মানুষের মনে স্বাধীনতার চেনতা জাগ্রত করার লক্ষ্যে বুদ্ধিজীবীদের অবদানও চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় জেলায় জেলায় অনেক বুদ্ধিজীবী শহীদ হয়েছেন, যাদের অনেকেরই নাম আড়ালে রয়ে গেছে। তাদেরকেও শহীদ বুদ্ধিজীবীদের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বক্তাগণ সরকারের প্রতি দাবি জানিয়েছেন। সেই সঙ্গে বাংলার শ্রমিক, কৃষকসহ খেটে খাওয়া মানুষগুলো তাদের অবস্থার পরিবর্তনের যে স্বপ্ন বুকে ধারণ করে মুক্তিযুদ্ধ করেছিলেন, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হবে বলে বক্তাগণ উল্লেখ করেন। বক্তাগণ স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। সেই সঙ্গে বুদ্ধিজীবী হত্যার জন্য দ-িত যারা বিদেশে পালিয়ে আছে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার জন্যও সরকারের প্রতি দাবি জানিয়েছেন।