• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা

কুলিয়ারচরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর বিদায়ী সংবর্ধনায় মানপত্র তুলে দেন শিক্ষক নেতৃবৃন্দ

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শামীম আলম এর বদলীজনিত বিদায় উপলক্ষে কুলিয়ারচরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপজেলাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পক্ষে বিদায়ী জেলা প্রশাসকের হাতে একটি মানপত্র তুলে দেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার নব-নির্বাচিত সভাপতি লুৎফুল আজাদ সোহেল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সহ শিক্ষক নেতৃবৃন্দ।
রোববার (৪ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বিদায়ী জেলা প্রশাসকের হাতে এ মানপত্র তুলে দেন তারা।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম ক্বারী,গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক, রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আলাল উদ্দিন, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুলিয়ারচর সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ ইকবাল হোসেন, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম সহ সাংবাদিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মতবিনিময় সভায় বিদায়ী জেলা প্রশাসককে ক্রেস্ট দিয়ে বিদায় জানানো হয়। এর আগে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা, সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া ও বই দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্টান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মুশফিকুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *