• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ভৈরবে জেলা প্রশাসকের বিদায়ী মতবিনিময় সভা অনুষ্ঠিত

# আফসার হোসেন তূর্জা :-
ভৈরবে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের বদলিজনিত বিদায়ী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ ডিসেম্বর রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বদলিজনিত বিদায়ী মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এতে সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ বুলবুল আহম্মদ, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন কাজল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম, ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ রকিবুল হোসেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা।
এছাড়া উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্কাউট, রোভারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। এছাড়া উপজেলা পরিষদসহ বিভিন্ন সংগঠন থেকেও ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *