• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা

পাকুন্দিয়ায় চক্ষু হাসপাতাল উদ্বোধন

# রাজন সরকার :-
চোখের সমস্যা নিয়ে উপজেলার আনাচে কানাচে ধুকছে অসংখ্য অতিদরিদ্র অসহায় মানুষ। তাদের হাতের নাগালে নেই কোন চক্ষু চিকিৎসার সুযোগ। আর তাই চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যাত্রা শুরু করলো পাকুন্দিয়া চক্ষু হাসপাতাল। আজ রবিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পাকুন্দিয়া মহিলা আদর্শ ডিগ্রি কলেজ গেইট সংলগ্ন স্থানে এ চক্ষু হাসপাতালের উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর এ আলম খান।
পাকুন্দিয়া সরকারী কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলীন শহীদ চৌধুরী। পাকুন্দিয়া চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক শাহ আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন পাকুন্দিয়া চক্ষু হাসপাতালের পরিচালক নাফিউল হক শরীফ।
পাকুন্দিয়া চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক শাহ আলম জানান, পাকুন্দিয়া চক্ষু হাসপাতালে সাশ্রয়ী খরচে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হবে। এই হাসপাতালে সপ্তাহে দুইদিন মঙ্গলবার ও বৃহস্পতিবার চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়াও প্রতিদিন একজন চক্ষু চিকিৎসক নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *