• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কমিটি মেয়াদোত্তীর্ণ সভাপতিসহ বেশ ক’জন ইতোমধ্যে মারাও গেছেন

কিশোরগঞ্জ জেলা আওয়ামী
লীগ কমিটি মেয়াদোত্তীর্ণ
সভাপতিসহ বেশ ক’জন
ইতোমধ্যে মারাও গেছেন

# মোস্তফা কামাল :-
আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। নিয়ম অনুসারে জাতীয় সম্মেলনের আগেই দেশের সকল উপজেলা ও জেলা কমিটির সম্মেলন সম্পন্ন করে নিতে হয়। কিন্তু কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে আছে তিন বছর ধরে। ১৩ উপজেলার মধ্যে ৬টি উপজেলায়ও সম্মেলন করা সম্ভব হয়নি। ইতোমধ্যে জেলা কমিটির সভাপতিসহ বেশ কয়েকজন মারাও গেছেন। তবে জাতীয় সম্মেলনের আগে আপাতত বাকি থাকা ৬ উপজেলায় সম্মেলন করা সম্ভব হবে না বলে মনে করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল। জেলা কমিটির সম্মেলনও জাতীয় সম্মেলনের পরেই করতে হবে বলে তিনি জানিয়েছেন। জেলার ১৩ উপজেলার মধ্যে হোসেনপুর, কটিয়াদী, পাকুন্দিয়া, মিঠামইন, কমিরগঞ্জ এবং তাড়াইল উপজেলায় সম্মেলন করা বাকি রয়েছে বলে জানিয়েছেন দলের জেলা কমিটির দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ।
১৯৯৭ সালে বর্তমান রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে সভাপতি ও প্রয়াত সংসদ সদস্য একেএম সামছুল হক গোলাপ মিয়াকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হবার দীর্ঘ ১৯ বছর পর ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি বর্তমান কমিটির সম্মেলন হয়েছিল। তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের উপস্থিতিতে শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই সম্মেলনে সভাপতি হিসেবে অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের নাম ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট এমএ আফজলের নাম ঘোষণা দেয়া হয়েছিল। পরবর্তীতে ওই বছর ১৪ অক্টোবর কেন্দ্রীয় সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরে ৮১ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন দেয়া হয়। ফলে সেই হিসাবে বর্তমান ত্রি-বার্ষিক কমিটির বয়স ৬ বছর পেরিয়ে গেছে। যদিও করোনা মহামারির কারণে বছর দুয়েক সম্মেলনের কোন উদ্যোগ নেয়া সম্ভব ছিল না।
জেলা কমিটির সভাপতি কামরুল আহসান শাহজাহান গত ২ মে মারা গেছেন। ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান। কমিটির সভাপতি ছাড়াও সহ-সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া কাঞ্চন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আজিজুল হক, সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম, সদস্য আব্দুল ওয়াহাব আইনউদ্দিনসহ কয়েকজন মৃত্যুবরণ করেছেন। ফলে মেয়াদোত্তীর্ণসহ নানা কারণেই জেলা সম্মেলন জরুরি হয়ে উঠেছে বলে দলের অনেকেই মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *