• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ইটনায় ভাড়ায় মোটরসাইকেল চালকের ভাসমান লাশ উদ্ধার

ইটনায় ভাড়ায়
মোটরসাইকেল চালকের
ভাসমান লাশ উদ্ধার

# নিজস্ব প্রতিবেদক :-
ইটনার নদী থেকে ভাড়ায় মোটরসাইকেল চালকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা জানিয়েছেন, ইটনা উপজেলার কনলা গ্রামের মেনু মিয়ার ছেলে ওমর ফারুক তারা মিয়া (৪৫) হাওরের রাস্তায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। তিনি ১০ নভেম্বর বৃহস্পতিবার রাতে করিমগঞ্জের নেয়ামতপুরে ওয়াজ মাহফিল শুনতে গিয়েছিলেন। এদিন এশার নামাজের পর স্ত্রী সালমাকে ফোন করে নেয়ামতপুরে রাতে থেকে যাবেন এবং শুক্রবার সকালে বাড়ি ফিরবেন বলে জানিয়েছিলেন। শুক্রবার সকালে কানলা এলাকায় নদীর পাড়ে রাস্তার ওপর তার মোটরসাইকেল এবং এক জোড়া জুতা পড়ে থাকতে দেখা যায়। একদিন পর আজ ১২ নভেম্বর শনিবার সকালে কানলা এলাকা থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে চৌগাঙ্গা এলাকার কাছে নদীতে তার ভাসমান লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে, প্রাথমিক আলামতে জানা সম্ভব হয়নি। ময়না তদন্তের পর স্বজনরা মামলা করবেন বলে ওসি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *