• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল

# রাজন সরকার :-

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্মরণসভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদর বাজারের নিজামউদ্দিন সুপার মার্কেটের নিচতলায় ২৯ আগস্ট সোমবার দুপুরে এ দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও গণভোজ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পাকুন্দিয়া সদর বাজারের অবকাশ হোটেলের স্বত্ত্বাধিকারী শাহজাদা মারুফ শানু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সারোয়ার জাহান, উপজেলা আওয়ামী লীগ সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, উপজেলা আওয়ামী লীগ সাবেক সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান ও নারান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ও উপজেলা যুবলীগের আহবায়ক হেলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে জাতির পিতা শেখ মজিবুর রহমান ও তার পরিবারের শাহাদাত বরণকারী সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মোয়াজ্জেম মাওলানা নুরুল ইসলাম। পরে উপস্থিত অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *