• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

পাকুন্দিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় খড়ের গাদায় আগুন ও কলাগাছ কর্তন

পাকুন্দিয়ায় মাদক সেবনে
বাধা দেওয়ায় খড়ের গাদায়
আগুন ও কলাগাছ কর্তন

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

মাদক সেবনে বাধা দেওয়ায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আবদুল আউয়াল নামের এক ব্যক্তির কলাগাছ কেটে ফেলা হয়েছে। এছাড়া একই গ্রামের আবদুল কাইয়ূম নামের এক ব্যক্তির খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মাদকসেবী ও কারবারিরা।
গতকাল শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার নারান্দী ইউনিয়নের মধ্য নারান্দী গ্রামে এ দুটি ঘটনা ঘটে। এ বিষয়ে আজ রবিবার দুপুরে ৬ জনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মধ্য নারান্দী গ্রামের ভুক্তভোগী আবদুল আউয়াল। থানায় অভিযোগ দায়ের পর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই দিন বিকেলে ৫জনকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মধ্য নারান্দী গ্রামের জসিম উদ্দিনের ছেলে সেলিম (৩৮), আবদুল মান্নানের ছেলে রাজা (২৬), বোরহান উদ্দিনের ছেলে জীবন মিয়া (২৫), সুরুজ আলীর ছেলে আবদুল আউয়াল (২২) ও শরীফ মিয়ার ছেলে রিয়াদ মিয়া (২০)।
থানায় অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মধ্য নারান্দী গ্রামের জসিম উদ্দিনের ছেলে সেলিম, মান্নানের ছেলে রাজা ও রানা, আবুল হোসেনের ছেলে আনার, আবদুল আউয়ালের ছেলে শ্রাবন ও মাছুম মিয়ার ছেলে রাজু দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসা করে আসছিল। এলাকার আবদুল আউয়াল ও আবদুল কাইয়ূম মাদক সেবন ও ব্যবসায় বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সেলিমের নেতৃত্বে রাজা, রানা, আনার, শ্রাবন ও রাজুসহ ১০/১২জন মাদক কারবারি শনিবার দিবাগত রাতের কোন এক সময় আবদুল আউয়ালের ৪০/৫০টি গলাগাছ কেটে ফেলে। এছাড়া একই সময় আবদুল কাইয়ূমের একটি খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর এ ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *