• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

ভৈরবে সন্ত্রাসীদের দায়ের কোপে মাথায় আঘাত নিয়ে ছাত্রলীগ নেতা হাসপাতালে থানা মামলা নিচ্ছে না

ভৈরবে সন্ত্রাসীদের দায়ের
কোপে মাথায় আঘাত নিয়ে
ছাত্রলীগ নেতা হাসপাতালে
থানা মামলা নিচ্ছে না

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরব পৌরসভার ৬ নং ওয়ার্ড ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ জেলা কমিটির সাবেক সদস্য নাসির কায়সার তপুকে (৪১) সন্ত্রাসীরা রামদা দিয়ে মাথায় কোপ দিয়েছে। রডের আঘাতে বাম হাতের একটি আঙ্গুল ভেঙে দিয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও ৫ দিনেও তা মামলা হিসেবে রেকর্ড হয়নি।
তপু জানান, তিনি গত ২৪ জুলাই সকাল ৮টার দিকে ৬ নং ওয়ার্ডের লক্ষ্মীপুর এলাকার বাসার কাছে তার ফুফুর জায়গায় ট্রাক দিয়ে বালু ফেলছিলেন। এসময় প্রতিবেশি আলতাফ (৫৫), তার দুই ছেলে শুভরাজ মিয়া (৩২) ও সালমানসহ (৩০) বেশ কয়েকজন বালু ফেলায় নিষেধ করে এক পর্যায়ে তার ওপর অতর্কিতে হামলা চালিয়ে মাথায় রামদা ও হাতে রড দিয়ে আঘাত করে। তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়। হাতেও ব্যান্ডেজ করা হয়। এখনও তিনি হাসপাতালেই আছেন। ঘটনার দিন বিকালে তিনি আলতাফ, শুভরাজ ও সালমানসহ ১০ জনের নামোল্লেখ করে ভৈরব থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও এখনও সেটি মামলা হিসেবে রেকর্ড করা হচ্ছে না। তপু জানান, তার বাবা কামরুজ্জামান ২৩ বছর ধরে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন। তার প্রয়াত চাচা সেলিম রেজা ভৈরব উপজেলা যুবলীগের আহবায়ক ছিলেন। সন্ত্রাসীরা রামদা দিয়ে মাথায় কোপ দেয়ার পরও অজ্ঞাত কারণে থানা মামলা রেকর্ড করছে না। এ ব্যাপারে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফাকে প্রশ্ন করলে তিনি বিষয়টি দেখবেন বলে এ প্রতিনিধিকে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *