• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

কিশোরগঞ্জে উধাও হয়ে গেল অটোর ক্রমিক নম্বর দুর্ঘটনায় হবে শনাক্ত সঙ্কট

জেলা শহরে কয়েকটি নম্বরবিহীন অটোরিকশা -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে উধাও হয়ে
গেল অটোর ক্রমিক নম্বর
দুর্ঘটনায় হবে শনাক্ত সঙ্কট

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জ শহরে তীব্র যানজট নিরসনে প্রশাসন, পুলিশ বিভাগ এবং পৌর কর্তৃপক্ষ যৌথভাবে বছর পাঁচেক আগে পৌর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়। পৌর এলাকায় চলাচলের জন্য সাড়ে ৬শ’ অটোরিকশাকে পৌরসভার পক্ষ থেকে একটি ক্রমিক নম্বরসহ স্টিকার দেয়া হয়। এসব অটোরিকশার রং নির্ধারণ করে দেয়া হয় হলুদ। আর অটোর সামনের গøাসের ওপরে হলুদ রং করা স্টিলের ছাউনির ওপর বড় করে নির্দিষ্ট ক্রমিক নম্বরও স্টেনসিল করে লিখে দেয়া হয়। এর ফলে দূর থেকে যেমন অনুমোদিত অটোরিকশা চিহ্নিত করা সহজ হয়, আবার একটি অটোরিকশা কোন দুর্ঘটনা ঘটালে সেটিকেও সহজে চিহ্নিত করা সম্ভব হয়।
ইদানিং দেখা যাচ্ছে, প্রায় ৬০ থেকে ৭০ ভাগ অটোরিকশার সামনে কোন ক্রমিক নম্বরই নেই। আবার অধিকাংশ অটোরিকশার সামনের অংশে পৌরসভার স্টিকার সাঁটানো দেখা গেলেও কোন কোন অটোরিকশায় সেটিও দেখা যায় না। প্রশ্ন করলে বলা হয় স্টিকারটি বক্সের ভেতর রাখা আছে। সচেতন মহল মনে করে, প্রতিটি অটোরিকশার সামনে এবং পেছনে দুই জায়গাতেই বড় করে ক্রমিক নম্বর থাকা উচিত। তাহলে কোন একটি অটোরিকশা দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাবার সময় অন্তত নম্বরটি দেখে রাখা যাবে। আর পৌরসভার স্টিকারটিও দর্শনীয় জায়গায় সাঁটিয়ে রাখা উচিত বলে মনে করা হচ্ছে। তা না হলে হলুদ রং করে কোন অননুমোদিত অটোরিকশাও পৌর এলাকায় ঢুকে পড়ার সুযোগ নিতে পারে।
এছাড়া যানজট তো যথারীতি আছেই। এর জন্য অতিরিক্ত যানবাহনসহ নানাবিধ কারণ রয়েছে। এসবের মধ্যে রয়েছে রাস্তার ওপর নির্মাণ সামগ্রি রাখা, রাস্তা দখল করে ভ্যানসহ ছোট ছোট দোকান বসানো, রাস্তায় প্রচুর মোটরসাইকেল এবং খালি ভ্যানগাড়ি এলোমেলো দাঁড় করিয়ে রাখা, বিভিন্ন ক্লিনিকের সামনে যানবাহনের জটলা, সরু রাস্তা এবং অপ্রশস্ত মোড় ইত্যাদি। অনেকে মনে করেন, কিশোরগঞ্জ শহরই বোধ হয় দেশের একমাত্র জেলা শহর, যেখানে কোন সুপরিসর ফুটপাত নেই। রাস্তার দুই পাশের ড্রেনের ওপর দুই থেকে আড়াই ফুট প্রশস্ত যেসব ¯ø্যাব রয়েছে, এর ওপর দিয়েই সবাইকে হাঁটতে হয়। সেখানে বিপরীতমুখি পথচারীদের গায়ে গায়ে ধাক্কা লাগে। বেশি সমস্যায় পড়েন নারীরা। যার ফলে বহু পথচারীকে রাস্তা দখল করে হাঁটতে হয়। এর ফলেও যানবাহন চলাচলে সমস্যা হয়। আবার শহরের বহু জায়গায় ড্রেন এবং পাশের দোকানপাটের মাঝখানে অনেকটা খালি জায়গা রয়েছে। কোথাও সেটি দুই ফুট, কোথাও সেটি ১০ ফুট। এসব খালি জায়াগা দিয়েও পথচারীরা অনায়াসে হাঁটতে পারতেন। কিন্তু এসব খালি জায়গার অধিকাংশই এখন পাশের ব্যবসায়ীদের দখলে। কোথাও টাইলস বসিয়ে দখল করেছে, কোথাও মালামাল রেখে দখল করেছে, আবার কোথাও হোটেলের রানাবান্নার কাজে দখল করেছে। আবার কোথাও কোথাও নরসুন্দার পাড়ের ওয়াকওয়ে দখল করেও সারি সারি দোকান ওঠানো হয়েছে। এসব বিষয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করে সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *