• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

হোসেনপুরে সার ডিলার ও ক্রেতাকে জরিমানা

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুরে বরাদ্দকৃত সার অন্যত্র বিক্রি করার অপরাধে ডিলার ও ক্রেতাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২৭ জুলাই বুধবার বিকালে উপজেলার হাজিপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস, জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম রহিদ, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার বর্মন প্রমুখ।
জানা গেছে, বুধবার বিকালে হাজিপুর বাজারে সারের ডিলার আব্দুল মালেক ৩৫ বস্তা ইউরিয়া সার পার্শ্ববর্তী নান্দাইলের খয়ারপুর এলাকার ব্যবসায়ী মজিবুর রহমানের কাছে বিক্রি করেন। এ সময় ব্যবসায়ী মজিবুর একটি টমটম গাড়িতে সারের বস্তাগুলো ভরে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। বিষয়টি বাজারের লোকজন দেখে টমটম ভর্তি সারের বস্তাগুলো আটক করে। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসকে এ বিষয়টি জানায় স্থানীয় লোকজন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস ঘটনাস্থলে যান। সার ক্রয় ও বিক্রয়ের বিষয়টি প্রমাণ পাওয়ায় এবং অপরাধ স্বীকার করায় ডিলার আব্দুল মালেককে ৩০ হাজার টাকা ও ক্রেতা ব্যবসায়ী মজিবুরকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *