• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

কিশোরগঞ্জে দুঃসহ গরম, রাস্তায় যানবাহনের সঙ্গে মানুষের সংখ্যাও কম

বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র গৌরাঙ্গাবাজার এলাকার দৃশ্য -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে দুঃসহ গরম
রাস্তায় যানবাহনের সঙ্গে
মানুষের সংখ্যাও কম

# নিজস্ব প্রতিবেদক :-

কয়েকদিন ধরেই দেশে দুঃসহ গরম বা দাবদাহ চলছে। সব বয়সের মানুষের অসুখবিসুখও বাড়ছে। কিশোরগঞ্জের চিত্রও তাই। গতকাল ১৫ জুলাই শুক্রবার এখানে তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রী সেলসিয়াস। সন্ধ্যায় হালকা বৃষ্টিপাত হলে তাপমাত্রা খানিকটা কমলেও আজ ১৬ জুলাই শনিবার দুপুরেও ছিল ৩৫ ডিগ্রী। এই গরমে রাস্তায় যানবাহনের সংখ্যা যেমন কম, পথচারীর সংখ্যাও অনেক কম দেখা গেছে। খুব জরুরি কাজ না থাকলে মানুষ এই প্রচণ্ড গরমের মধ্যে ঘর থেকে রাস্তায় বের হতে চাইছেন না।
শহরের স্টেশন রোড এবং ঈশাখাঁ রোডে সারাদিনই প্রচণ্ড যানজট লেগে থাকে। বিশেষ করে দুপুর বেলায় যানজট আরও তীব্র রূপ নেয়। পুরো রাস্তা যানবাহনে ঠাসা থাকে। এসময় পথচারীদের রাস্তা পার হতেই বেশ বেগ পেতে হয়। কিন্তু আজ শনিবার দুপুরের দিকে শহরের বিভিন্ন রাস্তায় যানবাহন অনেক কম দেখা গেছে। পথচারীও ছিল অনেক কম। ফলে যে কয়টি যানবাহন রাস্তায় চলাচল করেছে, তারা ফাঁকা রাস্তায় মোটামুটি স্বস্তিতে চলাচল করতে পেরেছে। যাত্রীদেরও ভোগান্তি অনেক কম হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *