• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

তাড়াইলে সড়ক দুর্ঘটনা স্কুল শিক্ষিকা নিহত

# জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের তাড়াইলে সিএনজি ও টমটমের মুখোমুখি সংঘর্ষে হ্যাপী আক্তার (৩০) নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।
তাড়াইল থানা সূত্রে জানা যায়, নীলগঞ্জ-তাড়াইল সড়কের দড়িজাহাঙ্গীরপুর এলাকায় ১৫ জুলাই শুক্রবার দুপুর ৩টায় এ দুর্ঘটনা ঘটে। জেলার ইটনা উপজেলার রায়টুটি পশ্চিম পাড়া গ্রামের জজ মিয়া তালুকদারের স্ত্রী হ্যাপী আকতার। তিনি রায়টুটি বাজারের রেহেনা কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন। তাছাড়াও এই দুর্ঘটনায় তুষা রাণী সরকার (৬০) ও মনছুর মিয়া (২৪) নামে দুজন আহত হয়েছেন। আহত দুই ব্যক্তিকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার বলেন, খবর পেয়ে ওসি তদন্ত মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে সিএনজি-টমটমসহ ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার মামলা করতে অনাগ্রহ প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *