• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

কিশোরগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা

বক্তব্য রাখছেন অতিরিক্ত জেলা প্রশাসক নামজুল ইসলাম সরকার -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে মৎস্য সপ্তাহ
উপলক্ষে প্রস্তুতি সভা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। আজ ১৪ জুলাই বৃহস্পতিবার সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সিভিল সার্জন ডা. নাজমুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জানানো হয়, এবার ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ২৩ থেকে ২৯ জুলাই দেশব্যাপী উদযাপিত হবে মৎস্য সপ্তাহ। কিশোরগঞ্জে ২৪ জুলাই কর্মসূচীর উদ্বোধন করা হবে। এদিন সকাল ১০টায় জেলা মৎস্য অধিদপ্তরের সামনে থেকে একটি শোভাযাত্রা করার পর পার্শ্ববর্তী মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা এবং সংলগ্ন পুকুরে পোনা অবমুক্ত করা হবে। সফল খামারিদের পুরস্কৃতও করা হবে। এছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলাব্যাপী প্রচারণার পাশাপাশি ভ্রম্যমাণ আদালত পরিচালনা করা হবে। উন্মুক্ত জলাশয়ে মাছের পোনাও অবমুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *