• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

কুলিয়ারচরে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন নবাগত ইউএনও সাদিয়া ইসলাম লুনা

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন। ১৩ জুন সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে আনুষ্ঠানিকভাবে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম ও মহিলা ভাইস-চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, কুলিয়ারচর থানার পক্ষ থেকে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, এলজিইডি অফিসের পক্ষ থেকে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস আর এম জি কিবরিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ঠিকাদার ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারিবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়াৎ ফেরদৌসী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়ে বদলী হলে পদটি খালি হয়। পরে সরকারি এক আদেশে সাদিয়া ইসলাম লুনা গত ১২ জুন রোববার বিকালে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান শেষে ১৩ জুন সোমবার তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়াসহ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং মতবিনিময় করেন।
সাদিয়া ইসলাম লুনা কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদানের আগে ঢাকা সেগুন বাগিচা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃতি সন্তান ৩৩ তম বিসিএস (প্রশাসন) এর চৌকস কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জননী। তার স্বামী মো. সাইদুজ্জামান খান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্বরত আছেন।
নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা বলেন, কর্তৃপক্ষ আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি যেন কুলিয়ারচরের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় তা পালন করতে পারি। এ জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *