• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

১৫টি হত্যা ও ৫টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জুয়েল অস্ত্রসহ র‌্যাবের হাতে গ্রেফতার

# রাজীবুল হাসান :-

১৫টি হত্যা ও ৫টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জুয়েল (৩০) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব ভৈরব ক্যাম্প সদস্যরা। সে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার উত্তর চকবস্তা এলাকার মৃত আবুল বাসারের ছেলে।
১১ জুন শনিবার রাতে কুমিল্লার সদর থেকে কুখ্যাত সন্ত্রাসী জুয়েলকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। এসময় তার সাথে থাকা একটি বিদেশী রিভলবার, দুই রাউন্ড গুলি ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার রাতে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫টি হত্যা ও ৫টি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. জুয়েল মিয়াকে গ্রেফতার করে।
এ বিষয়ে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, পলাতক আসামি জুয়েলের নামে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নারায়ণগঞ্জ, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় হত্যা ও মাদক মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে। আসামি জুয়েলকে জিজ্ঞাসাবাদে জানায় সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লায় অবস্থান করে অস্ত্র ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে গত ১২ জুন রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন উত্তর চকবস্তা এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা মাদক, একটি বিদেশী রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য এবং ধৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *