• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

পাকুন্দিয়ায় পুলিশের পিকআপ ও ভ্যানগাড়ির সংঘর্ষে নিহত একজন

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার কুষাকান্দা এলাকায় পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে একটি কাঁঠাল ভর্তি ভ্যান গাড়ির সংঘর্ষে ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালকের নাম একরামুল ইসলাম (৩৬)। তিনি উপজেলার কোদালিয়া গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে। একরামুল ইসলাম একজন ফল ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একরামুল ইসলাম কাঁঠাল ভর্তি একটি ভ্যানগাড়ি চালিয়ে পাকুন্দিয়া থেকে নিজ বাড়ি কোদালিয়া যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে কিশোরগঞ্জ পুলিশ লাইন্স থেকে পাকুন্দিয়া থানার উদ্দেশ্যে ছেড়ে আসা পুলিশের একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন একরামুল। পুলিশ তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *