• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

পাকুন্দিয়ায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

# রাজন সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাত বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে নিধু মিয়া (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। ৮ জুন বুধবার সকালে উপজেলার মান্দারকান্দি গ্রামে এ ঘটনা ঘটলেও ১১ জুন শনিবার দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে নিধু মিয়ার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ জুন বুধবার বেলা ১১টার দিকে ওই শিশুটি তার বাড়ির সামনে ঘুরা-ফেরা করছিল। এ সময় নিধু মিয়া তাকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের একটি মাঠে নিয়ে যান। সেখানে নিয়ে তাকে ধর্ষণ চেষ্টা চালায়। শিশুটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে নিধু মিয়া পালিয়া যায়। পরে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান তারা। এবিষয়ে শিশুটির বাবা স্থানীয় মেম্বার ও মাতাব্বরদের কাছে বিচার দেন। মাতাব্বররা ধনু মিয়ার বিচার করতে ব্যর্থ হন। পরে ১১ জুন শনিবার দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
শিশুটির বাবা বলেন, স্থানীয় মেম্বার ও মাতাব্বরদের কাছে এ বিষয়ে বিচার দেই। কিন্তু তারা নিধু মিয়ার কোন বিচার করেনি। পক্ষান্তরে তারা আমাকে মারধরের হুমকি-ধমকি দিচ্ছে। বিচার না পাওয়ায় আজ শনিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *