• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

# রাজন সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারীচালিত অটোরিকশার ধাক্কায় মিজানুর রহমান মিন্টু (৩৪) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ১৮ মে বুধবার দুপুরে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের জামালপুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত মিজানুর রহমান মিন্টু কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজলোর তারাগুনিয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিজানুর রহমান মিন্টু গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের পাঠানটক গ্রামে বিয়ে করে শ্বশুড়বাড়িতে থেকে ব্যবসা করতেন। বুধবার দুপুরে ব্যবসায়িক কাজে মোটরসাইকেল যোগে পাকুন্দিয়া উপজেলার মঠখোলা সড়ক দিয়ে থানাঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মিন্টুর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে এবং অটোরিকশা চালক বাহাদিয়া গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে শরীফ মিয়াকে আটক করে পুলিশকে খবর দেয়।
পাকুন্দিয়া থানার এসআই আরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা চালককে আটক ও নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *