• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

বাজিতপুরে গ্রাহক সেবা নিশ্চিত করতে পল্লী বিদ্যুতের উঠান বৈঠক

# মো. আল আমিন টিটু :-

‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’- এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুরে গ্রাহক সেবা নিশ্চিত করতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যাগে উঠান বৈঠক করা হয়েছে। আজ ১৮ মে বুধবার বিকেলে উপজেলার পিরিজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ও বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. গোলাম ফারুক ও বাপবিবো মেম্বার পিবিএস মো. মতিউর রহমানসহ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও পিরিজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাফর ইকবাল জুয়েলের সভাপতিত্বে ওঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রকিবুল হাসান শিবলী প্রমুখ।
এসময় পল্লী বিদ্যুতের সেবাদানে স্বচ্ছতা ও জবাবদিহিতার অংশ হিসেবে গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ইউনুস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *