• শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

রাষ্ট্রপতির সফরের কারণে কিশোরগঞ্জে হরতাল থেকে বিরত রয়েছে বাম জোট

রাষ্ট্রপতির সফরের কারণে
কিশোরগঞ্জে হরতাল থেকে
বিরত রয়েছে বাম জোট

# নিজস্ব প্রতিবেদক :-

দ্রব্যমূল্য ইস্যুসহ বিভিন্ন ইস্যুতে বাম গণতান্ত্রিক জোট আজ ২৮ মার্চ সোমবার দেশব্যাপী অর্ধদিবস হরতাল ডেকেছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কিশোরগঞ্জে অবস্থানের কারণে এখানে বাম গণতান্ত্রিক জোট হরতাল কর্মসূচী পালন থেকে বিরত রয়েছে। ফলে জনজীবন স্বাভাবিক রয়েছে। রোববার থেকে মিঠামইনে শুরু হয়েছে ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প। রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো. আবদুল হামিদ এই ক্যাম্পের উদ্বোধন এবং জেলা সদরের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণের লক্ষ্যে বর্তমানে জেলায় ৫ দিনের সফরে রয়েছেন। ফলে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বাম গণতান্ত্রিক জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের অনুরোধ জানিয়েছিলেন যেন রাষ্ট্রপতির জেলায় অবস্থানকালে তারা এখানে হরতাল কর্মসূচী পালন না করেন এবং কোন মিছিল সমাবেশ না করেন। জোটের নেতারা পুলিশ সুপারের আহবানে সম্মতি জানিয়েছেন বলে একজন দায়িত্বশীল নেতা এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *