• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

ভৈরবে “কল্যাণের জন্য আমরা” সংগঠনের আয়োজনে সাধারন জ্ঞান, হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

# নিজস্ব প্রতিবেদক :-

ভৈরবে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারন জ্ঞান, হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ) বিকাল ৩টায় হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবার এর মেহের মমতাজ মিলনায়তনে “কল্যাণের জন্য আমরা” নামে সংগঠনটি এ অনুষ্ঠানটির আয়োজন করেন। সংগঠনটির সভাপতি মো. পাভেল মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন “কল্যাণের জন্য আমরা” সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোবারক মিয়া। পরে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আমির হামজা হিমেল।
এছাড়া মো. সাইদুর রহমান বাবলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. শরীফ উদ্দিন আহমেদ, হাজী আসমত আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক আহমেদ আলী, বিশিষ্ট লেখক ও রফিকুল ইসলাম মহিলা অনার্স কলেজের সহকারী অধ্যাপক মো. শহীদুল্লাহ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসীম উদ্দীন রবিন, ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিকী ও ব্যাংকার্স এসোসিয়েশন এর সাবেক সভাপতি মনিরুজ্জামান মুন্না প্রমুখ ।
আলোচনা শেষে বিজয়ী প্রতিযোগি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দি নর্থ সাউথ স্কুল অব প্রাইমারী এজুকেইশনের শিক্ষার্থী ওয়াসিফা আহমেদ, দ্বিতীয় স্থান অধিকারী ব্লু বার্ড কিন্ডারগার্টেনের শিক্ষার্থী মিফতাহুল জানাত, তৃতীয় স্থান অধিকারী আমেনা বেগম কিন্ডারগার্টেন এন্ড স্কুল এর শিক্ষার্থী জুই, চতুর্থ স্থান অধিকারী সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী তোয়া মনি ও পঞ্চম স্থান অধিকারী বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তানহা পারভেজ তোয়া।
এছাড়া হাতের সুন্দর লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হাজী আসমত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাফসির মাহমুদ, দ্বিতীয় স্থান অধিকারী সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ইসরাত জাহান, তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে মেহজাবিন অহনা, চতুর্থ স্থান অধিকারী ভৈরব আইডিয়াল স্কুলের শিক্ষার্থী নাফিয়া আজাদ রোজা ও পঞ্চম স্থান অধিকারী মুন আইডিয়াল স্কুলের শিক্ষার্থী জুঁই আকতার।
সাধারন জ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ভৈরব আইডিয়াল স্কুলের শিক্ষার্থী আবদুল্লাহ আল ওয়াসির, দ্বিতীয় স্থান অধিকারী ব্লু বার্ড কিন্ডারগার্টেনের শিক্ষার্থী আরাফাত রহমান, তৃতীয় স্থান অধিকারী ভৈরব আইডিয়াল স্কুলের শিক্ষার্থী সাবরিয়া আহমেদ ইকরা ও চতুর্থ স্থান অধিকারী সামির সাদিক ও পঞ্চম স্থান অধিকারী দি নর্থ সাউথ স্কুল অব প্রাইমারি এজুকেশনের শিক্ষার্থী জাবিন বিনতে জাহির এর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *