• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত

মিঠামইনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো. আবদুল হামিদকে স্কার্ফ পরিয়ে দিচ্ছেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। -পূর্বকণ্ঠ

মিঠামইনে জাতীয় দুর্যোগ
ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প
উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে আজ ২৭ মার্চ রোববার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প। প্রধান অতিথি হিসেবে সরাসরি উপস্থিত থেকে বেলুনসহ ফেস্টুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো. আবদুল হামিদ। এসময় তিনি বলেন, ছেলেমেয়েরা স্কাউটিং করলে তারা বিপথগামী হবে না। তারা স্কাউটিং থেকে অনেক কিছু শিখতে পারবে। ভবিষ্যতে দেশের জন্য কাজ করতে উদ্বুদ্ধ হবে। রাষ্ট্রপতির মঞ্চে আগমনের সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এছাড়া ক্যাম্প সঙ্গীতের সাথে সাথে ক্যাম্প পতাকা উত্তোলন করা হয়।
রাষ্ট্রপতি আজ বিকাল ৩টা ৪১ মিনিটে স্থানীয় হেলিপ্যাডে বিমান বাহিনীর একটি ভিভিআইপি হেলিকপ্টারযোগে অবতরণ করেন। এসময় সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিনী রাশিদা খানমও ছিলেন। তাদের স্বাগত জানান কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রাষ্ট্রপতির সন্তান রেজওয়ান আহাম্মদ তৌফিক, ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ প্রমুখ। এরপর স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গনে রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেয়া হয়। রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে আরও এসেছেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ও প্রেস সচিব জয়নাল আবেদীনসহ অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ।
স্কাউট ক্যাম্প উদ্বোধনের আগে স্কাউট পরিবারের সদস্যরা মনোরম নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছেন। উদ্বোধনী মঞ্চে রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো. আবদুল হামিদ ক্যাম্প পতাকা হস্তান্তর করেন। এটি গ্রহণ করেন রোভার স্কাউট জিনাত সুলতানা প্রিয়া ও মো. আজিম মিয়া। আর রাষ্ট্রপতিকে স্কার্ফ পরিয়ে দেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ক্যাম্প চীফ ড. মো. মোজাম্মেল হক খান। অনুষ্ঠানে মোজাম্মেল হক খান ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ ও বাংলাদেশ স্কাউসের জাতীয় কমিশনার (জনসেবা) মো. আরিফুজ্জামান। সারা দেশ থেকে দেড় সহস্রাধিক স্কাউট, রোভার ও কর্মকর্তা এই ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পে অংশ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *