• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

হোসেনপুরে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুল শিক্ষার্থীদের দিনব্যাপী মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ মঙ্গলবার সকালে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণের আয়োজন করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্প। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ। বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক প্রদীপ কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন, প্রোগ্রামার মো. আল আমিন, শিক্ষক প্রতিনিধি রাজীব মাহমুদ প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *