• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

কিশোরগঞ্জ পাসপোর্ট কার্যালয়ে সেবাদানে সচেতনতা ব্যানার

কিশোরগঞ্জ পাসপোর্ট
কার্যালয়ে সেবাদানে
সচেতনতা ব্যানার

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে সেবাদান বিষয়ে সচেতনতা ও সতর্কতামূলক ব্যানার টানানো হয়েছে। পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান নিজ উদ্যোগে এই ব্যানার টানিয়েছেন যেন কোন সেবাগ্রহিতা হয়রানি বা প্রতারণার শিকার না হন। প্রয়োজনে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য তার কক্ষ নম্বরসহ মোবাইল ফোন নম্বরও ব্যানারে দিয়ে রেখেছেন।
সহকারী পরিচালক আনিসুর রহমান জানিয়েছেন, এখন পাসপোর্ট কার্যালয়ে সেবা কার্যক্রম অনেক স্বচ্ছ, সহজ ও দ্রুততর হয়েছে। এখন নতুন পাসপোর্ট করার জন্য মাসে তার কার্যালয়ে আনুমানিক ৪ হাজার আবেদন জমা পড়ে। আর দৈনিক ৫০ থেকে ৭০টি সংশোধনের আবেদন জমা পড়ে। নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশের একটি তদন্ত প্রকৃয়ার ভেতর দিয়ে যেতে হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার ৭ দিন থেকে ১৫ দিনের মধ্যে মানুষ পাসপোর্ট পেয়ে যায়। তবে সংশোধনের ক্ষেত্রে, কেউ তথ্য গোপন করলে বা পুলিশের দিক থেকে কোন অভিযোগ পাওয়া গেলে এসব ক্ষেত্রে সেবাদান বিলম্বিত হয় বলে আনিসুর রহমান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *