• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

কটিয়াদীতে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধ নিহত

ফাইল ছবি

কটিয়াদীতে মোটরসাইকেল
চাপায় এক বৃদ্ধ নিহত

# নিজস্ব প্রতিবেদক :-

কটিয়াদী উপজেলার ধুলদিয়া নকলা এলাকায় মোটরসাইকেল চাপায় ফরিদ মিয়া (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তার বাড়ি পার্শ্ববর্তী পাড়দিয়াকূল এলাকায়। তিনি এলাকার আবুল ফজল হাইস্কুলের সাবেক নৈশপ্রহরি। এলাকাবাসী জানায়, আজ ২১ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪টার দিকে তার মাদ্রাসা পড়ুয়া ছেলের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রী, ৮ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *