• সোমবার, ০৪ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

হোসেনপুরে ভেজাল কীটনাশক তৈরী করার দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বালুর সঙ্গে রঙ মিশিয়ে ভেজাল কীটনাশক তৈরী করার দায়ে মো. সেলিম আলদিন (২৪) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার মাস্টার বাজার সংলগ্ন রাস্তার পাশের জুয়েলের রাইসমিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী মো. সেলিম আলদিন (২৪) জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর প্যাড়াভাঙ্গা গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস, উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সিএকাম ইউডিএ স্বপন কুমার বর্মনসহ অন্যান্যরা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আসল কীটনাশকের পরিবর্তে প্রতারক চক্র বালুর সঙ্গে রঙ মিশিয়ে ভেজাল কীটনাশক বাজারে বিক্রি করছে। এ বিষয়টি উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের নজরে আসায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার মাস্টার বাজার সংলগ্ন রাস্তার পাশের জুয়েলের রাইসমিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় লাল বালুর সঙ্গে এসিআই ফুরান এবং রঙ মিশিয়ে ভেজাল পণ্য (কীটনাশক কার্বোফুরান) তৈরি করার দায়ে ব্যবসায়ী মো. সেলিম আলদিনকে (২৪) আটক করা হয়। পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, ধারা-৪১ মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *